বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টেকনাফে রোহিঙ্গা বস্তিতে আগুনে পুড়লো ২৮ ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চাকমারকুলস্থ রোহিঙ্গা ক্যাম্প বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে বস্তির ২৮টি ঘর।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে আগুন লাগে। তবে এসময় কেউ হতাহত হয়নি।

পুড়ে যাওয়া রোহিঙ্গা বস্তির নিকটবর্তী এলাকা থেকেই সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে গলাকাটা অবস্থায় রোহিঙ্গা তিন যুবককে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তি থেকে প্রায় কয়েক কিলোমিটার ভেতরে পাহাড়ে গড়ে উঠা রোহিঙ্গা বস্তির ১৪টি ঘরে আগুন লাগে। প্রতিটি ঘরে দু’টি করে কক্ষ ও এক কক্ষে একটি করে পরিবার বাস করতো। বাঁশ, চট এবং পলিথিনে গড়া ঘরগুলো একটার সঙ্গে একটা লাগোয়াভাবে তৈরি করায় মুহূর্তে সব ঘরে আগুন লেগে যায়। ২০-৩০ মিনিটের মধ্যে ঘরগুলো পুড়ে যায়।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত বড়ুয়া বলেন, ক্ষতিগ্রস্তদের অন্যত্র থাকার তাৎক্ষণিক ব্যবস্থা করা হয়েছে। আগুন লাগার কারণ জানতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ