বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

মিয়ানমারে বন্দি ২ সাংবাদিককে মুক্তি দেওয়ার আহ্বান জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মিয়ানমারে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গের দায়ে দণ্ডিত বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে মুক্ত দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের নতুন মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, এটি ন্যায় বিচারের সঙ্গে প্রতারণা। মিয়ানমারের উচিত অবিলম্বে এ দুই সাংবাদিককে মুক্তি দেওয়া।

যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী থেরেসা মে এবং ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) এ দুই সাংবাদিককে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর থেরেসা মে’র একজন মুখপাত্র বলেন, আমরা এই রায় এবং শাস্তিতে অত্যন্ত হতাশ। সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এক বিবৃতিতে বলেছে, এই রায় পর্যালোচনা করা উচিত এবং দুই সাংবাদিককে অবিলম্বে ও নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক।

সোমবার রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে’কে সাত বছরের কারাদণ্ড দেয় মিয়ানমারের একটি আদালত। ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলীয় জেলা জজ আদালতের বিচারক ইয়ে লুইন এ রায় দেন।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, সাংবাদিক ওয়া লোন ও কিয়াও সোয়ে তথ্য সংগ্রহের সময় দেশের ঔপনিবেশিক যুগের রাষ্ট্রীয় গোপন আইন লঙ্ঘন করেছিলেন।

এ অপরাধে তাদের দু'জনকে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হলো। গ্রেফতারের দিন থেকে তাদের এ সাজা কার্যকর হবে।

রায় ঘোষণার পর মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্কট মার্শেল বলেন, এখানে গণমাধ্যমের স্বাধীনতার জন্য যারা কঠোর লড়াই করে যাচ্ছে, এ রায় তাদের সবার জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে।

রায় ঘোষণার পর দুই সাংবাদিকের একজন ওয়া লোন বলেন, আমার কোনো ভয় নেই। কারণ, কোনো অপরাধ করিনি। আমি ন্যায়বিচার, গণতন্ত্র ও স্বাধীনতায় বিশ্বাস করি।

সূত্র: রয়টার্স

ব্যবসার নিয়ে জটিলতার দিন শেষ – বিস্তারিত জানুন

‘বর্তমানে ইসলামিক স্কুল নির্মাণ মসজিদ নির্মাণ থেকেও গুরুত্বপূর্ণ’
তালাকের মহামারি; সমাজের দুই বাহুর ভাবনা!

এটি/আওয়ারইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ