বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান ৫ আগস্ট ও ১৬ জুলাই রেখে জাতীয় দিবস তালিকার পরিপত্র জারি স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

টেকনাফ পাহাড় থেকে গলাকাটা অবস্থায় ৩ রোহিঙ্গা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি পাহাড় থেকে গলাকাটা অবস্থায় তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ রয়েছেন আরও তিনজন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং চাকমারকুলের পারিয়া পাহাড়ের ভিতর থেকে ওই তিনজনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা হলেন, উখিয়া কুতুপালং লম্বাসিয়া ক্যাম্পের ই-৩ ব্লকের ৮ নাম্বার ঘরের মো. আনোয়ার (৪০) ও একই ব্লকের নুর আলম (৪৫) এবং বালুখালী ১ নম্বর ব্লকের ডি-৩-এ-১-এর মো. খালেক G

টেকনাফের হোয়াইক্যং পুলিশ চৌকির কর্মকর্তা (এসআই) দীপংকর কর্মকার জানান, সকালে খবর পেয়ে পুলিশের একটি দল তার নেতৃত্বে ও স্থানীয়দের সহযোগিতায় পাহাড়ের ভিতর থেকে গলাকাটা অবস্থায় ওই তিন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

পরে চাকমারকুল সেভ দ্যা চিলড্রেন হাসপাতালে নেওয়া হলে তাদের উন্নত চিকিৎসার জন্য উখিয়া কুতুপালং হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুত্বর আহত আনোয়ারকে এমএসএফ হাসপাতালে ও অন্য দুইজনকে রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ তিন রোহিঙ্গার সন্ধানে পাহাড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে কে বা কারা তাদের হত্যার চেষ্টা করেছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু জানাতে পারেননি এসআই দীপংকর কর্মকর।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ূয়ার বলেন, সকালে রোহিঙ্গা ক্যাম্পের ২০০ গজ দূরে পাহাড়ের ভিতর থেকে গলাকাটা অবস্থায় তিন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নূর আহাম্মদ আনোয়ারী বলেন, স্থানীয়দের কাছ থেকে শুনেছি, উখিয়া থেকে ছয়জন রোহিঙ্গাকে অপহরণ করা হয়েছে। তাদের মধ্যে চাকমারকুল পাহাড়ি এলাকা থেকে তিনজনকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়।

ক্লিক বিসফটি

মুফতি তাকি উসমানি রচিত সমস্ত হাদীসগ্রন্থের নতুন ভার্সন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ