বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আমাদের সে বাড়ির নাম ছিলো ‘কিংস কোর্ট’: আল্লামা তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[জামিয়া দারুল উলুম করাচির মুখপাত্র ‘ماہنامہ البلاغ মাহনামা আল-বালাগ’ এ ধারাবাহিকভাবে প্রকাশিত বিশ্বনন্দিত আলেম, স্কলার আল্লামা তাকি উসমানির আত্মজীবনী আওয়ার ইসলামে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে আলহামদুলিল্লাহ।

এ বিষয়ে আল্লামা তাকি উসমানি আনুষ্ঠানিকভাবে আওয়ার ইসলামকে ভাষান্তর করে প্রকাশের অনুমতি দিয়েছেন। গত ২ জানুয়ারি জামিয়া দারুল উলুম করাচির তাখাসসুস ফিল ইফতার শিক্ষার্থী, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের শুভাকাঙ্ক্ষি উমর ফারুক ইবরাহীমীর মাধ্যমে আল্লামা তাকি উসমানি ও পত্রিকা কর্তৃপক্ষের কাছে আত্মজীবনী ‘ইয়াদে’ অনুবাদের অনুমতি চাওয়া হলে তারা খুশি মনে রাজি হন এবং আওয়ার ইসলামকে ধন্যবাদ জানান বাংলাভাষায় ইসলামের প্রচার ও প্রসারের জন্য।

আল্লামা তাকি উসমানির নতুন ধারাবাহিক আত্মজীবনী “یادیں ইয়াদেঁ ” মাহনামা আল-বালাগে সফর ১৪৩৯ হিজরি, নভেম্বর ২০১৭ ইংরেজি মাস থেকে। আওয়ার ইসলামে লেখাটি সপ্তাহে দুদিন ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে। আজ প্রকাশ হলো ২২ তম কিস্তি। অনুবাদ করেছেন মাওলানা  উমর ফারুক ইবরাহীমী।]

দেওবন্দ থেকে হিজরত করে পাকিস্তান পৌঁছার পর পাক সরকার একটি নয়নাভিরাম ও সৌন্দর্যমন্ডিত বাড়িতে আমাদের থাকার ব্যবস্থাপনা করেছিলেন। বাড়িটির নাম ছিলো ‘কিংস কোর্ট’।

বাড়ির ডানপাশ ঘেঁষে সোজা চলে গেছে করাচি শহরের প্রধানতম সড়ক ‘বন্দর রোড’। এ সড়কটিকে বর্তমানে ‘কায়দে আজম রোড’ বলা হয় এবং এখানেই ছিলো ট্রামের (ছোটছোট রেল গাড়ি) প্রধান স্টেশন।

এ স্থানকে বলা হতো ‘ট্রাম গোদি’। বাঁ দিকে ছিলো সদরে’র জাঁকজমকপূর্ণ ব্যস্ততম বাজার। সে যুগে করাচির মূল সড়কগুলো নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন করা হতো। আমরা দেওবন্দের গাঁ-গ্রাম থেকে উঠে আসা লোকদের পুলকিত হবার মত এখানে হরেকরকম উপলক্ষ ছিল।

আমাদের বাসার পাশঘেঁষে এই সড়ক দিয়েই ততকালীন পাকগভর্নর, জেনারেল, প্রধানমন্ত্রীসহ বিদেশি অতিথিবৃন্দ এবং সরকারের উপরস্থ কর্মকর্তাদের নিয়মিত যাতায়াত ছিলো।

‘কিংস কোর্ট’ নামক সেই বিল্ডিংটি আজও এই নামে বিদ্যমান। ভবনটি পাঁচতলা বিশিষ্ট।বাসগৃহের দিক দিয়ে সেটিকে বলা যেতে পারে multicultural অর্থাৎ বহুবিচিত্র সংস্কৃতি ভবন।

à