রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

সৌদিতে এবার ৮ বাংলাদেশি হাজি নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবে হজ শেষে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। এখন পর্যন্ত বাংলাদেশে ফিরেছেন ৯৩৮৭ জন। তবে সৌদি আরবে এখনো নিখোঁজ রয়েছেন ৮ বাংলাদেশি হাজি।

বাংলাদেশি নিখোঁজ হাজিরা হলেন- নুরুল ইসলাম (পিআইডি নম্বার ১২১১২২৫), মো. ইসমাইল (পিআইডি নম্বার ০৬৯২০৯৪)।

ইলিয়াস আলী (পিআইডি নম্বার ০৫৯৬৯০৬), মো. মগরেব আলী (পিআইডি নম্বার ১১৩৭১৩৫), মোকবুল হোসেন (পিআইডি নম্বার ১৪৩৮২৫১), আজিজার গোলদার (পিআইডি নম্বার ১২৩৬১৪৭), জহুরুল হক (পিআইডি নম্বার ৮১০০৯০৩) এবং রুহুল আমিন (পিআইডি নম্বার ০১৬৫১১৫)।

গত ২৩ আগস্ট থেকে ৩০ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত তারা মক্কা, আরাফা, মিনা ও মুজদালিফা থেকে নিখোঁজ হন। এ বিষয়ে বাংলাদেশ হজ মিশনে কর্মরত আইটি কর্মকর্তা রাশিদুল হাসান লিটন জানান, নিখোঁজ হাজিদের সন্ধানে হজ মিশন স্থানীয় পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।

তবে হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ করা হলেও এখনো তাদের সন্ধান পাওয়া যায়নি। চলতি বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনে মোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে গেছেন। হজ পালন করতে গিয়ে সেখানে এ পর্যন্ত মোট ১০২ জন বাংলাদেশি মারা করেছেন।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ