শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

ইভিএমের বিরোধিতা করে সভা বয়কট মাহবুব তালুকদারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার চান না নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

আজ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধন বিষয়ে অনুষ্ঠিত কমিশন সভায় ইভিএমের বিপক্ষে মত দিয়ে তিনি সভাস্থল ত্যাগ করেন।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল সোয়া ১১ টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা শুরু হয়। সভায় আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে আলোচনা হয়।

তবে সভা শুরুর ১০ মিনিট পরই বের হয়ে ইভিএমের বিপক্ষে মত দিয়ে চিঠিপত্র শাখায় ‘নোট অব ডিসেন্ট’ প্রদান করেন মাহবুব তালুকদার।

এ বিষয়ে তিনি বিকেল তিনটার গণমাধ্যমের সঙ্গে বিস্তারিত কথা বলবেন বলে জানা গেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে এমন সিদ্ধান্ত নিয়েছিল ইসি। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগ একে স্বাগত জানালেও বিএনপি এটিকে ভোট প্রতারণার কৌশল বলে বক্তব্য দিয়েছে।

এখন ব্যবসার হিসাব হবে সফটওয়ারে - বিস্তারিত জানুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ