সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

জাতিসংঘের অভিযোগ প্রত্যাখ্যান করল মিয়ানমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’ মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যায় দায়ে দেশটির জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের চিহ্নিত করে যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে মিয়ানমার।

বুধবার মিয়ানমারের তরফ থেকে ওই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। মিয়ানমার সরকারের মুখপাত্র জাও হতেই এক বিবৃতিতে বলেন, আমরা জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’ সংস্থাকে মিয়ানমারে প্রবেশের অনুমতি দেইনি।

তাই এই সংস্থার কোন প্রকাশিত প্রতিবেদন আমরা গ্রহণ করছি না। এমনকি তাদের কোন সমাধানও মেনে নিচ্ছি না।
এছাড়া তিনি মিয়ানমারের নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট কমিশন অব ইনকোয়ারির কথা বলেছেন। যেটি জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে অবস্থান নিবে।

সোমবার জাতিসংঘের ‘ফ্যাক্ট ফাইন্ডিং মিশন’-এর তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে রাখাইনে রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতন-নিপীড়ন চালানো হয়েছে বলে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এমনকি রোহিঙ্গাদের গণহত্যার দায়ে দেশটির সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লাংসহ অন্য ছয় শীর্ষ সেনা জেনারেলকেও বিচারের মুখোমুখি করার আহ্বান জানানো হয় জাতিসংঘের ওই প্রকাশিত প্রতিবেদনে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ