সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

বন্ধ হতে চলেছে গুগল প্লাস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গুগল ফ্রান্স তাদের অফিসিয়াল গুগল প্লাস পেজ বন্ধ করার ঘোষণা দিয়েছে। গত কয়েক বছর ধরে শেয়ারবাজারে গুগল প্লাসের শেয়ারের দাম নিম্নমুখী ছিল।

এছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছিল না গুগলের এই সামাজিক যোগাযোগ মাধ্যম।

গুগল ফ্রান্স এক পোস্টে লিখেছে, চলতি সপ্তাহে গুগল প্লাস সেবা বন্ধ হচ্ছে। আরও বিস্তারিত আপডেট পেতে এ পেজের অনুসারীদের ফেসবুক ও টুইটার পেজ অনুসরণ করতে বলা হয়েছে।

তবে কি কারণে এমন ঘোষণা তা বলা হয়নি ওই পোস্টে। কারণ না বলা হলেও ওই পেজ বন্ধের কিছুটা ইঙ্গিত পাওয়া গেছে। গুগল ফ্রান্স তাদের গুগল প্লাস পেজে পোস্ট করা প্রায় বন্ধ করে দিয়েছে। পেজটিতে সর্বশেষ ৪৬ সপ্তাহ আগে পোস্ট করা হয়েছিল।

ফ্রান্সে গুগল প্লাসে বন্ধের ঘোষণার পর প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন, একটি দেশে গুগল প্লাস পেজ বন্ধের ঘোষণার পর অন্যান্য দেশেও পেজ বন্ধের ঘোষণা আসতে পারে।

২০১১ সালে যাত্রা শুরু করে গুগল প্লাস। জিমেইল অ্যাকাউন্ট খোলার সাথে সাথে গুগল প্লাসেও ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে যেত। এমন কৌশলের পর গুগলের এ সেবাটি বন্ধ হওয়ার পথে।

আরো পড়ুন–
তুরস্ক বিশ্বরেকর্ড করলো রকেট উৎপাদনে
মানসিক হাসপাতালে শত শত ইসরায়েলি সেনাকে ভর্তি করতে হচ্ছে
ধর্ষণের কারনে চার্চে যাওয়া কমেছে ২০ শতাংশ, প্রতিবাদের মুখে পোপ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ