রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় সামনে রেখে আন্দোলনের হুমকি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বিএনপি অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আর বিএনপির বিভিন্ন দাবিকে 'ফাঁকা কলসি' আখ্যা দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংলাপের সম্ভাবনা নাকচ করেছেন। সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছো বিনিময়ে মন্ত্রীরা এসব কথা বলেন।

ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রীরা। নিজ নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তারা।

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী দাবি করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে আবারও দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন।

সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিএনপির দাবি দাওয়া পূরণ করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, যা এ মুহূর্তে সম্ভব নয়।

যথাসময়েই জাতীয় নির্বাচন হবে আর বিএনপি এতে অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।

একাদশ সংসদ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে এবং সবাই অংশ নেবে বলেও আশা করেন তোফায়েল আহমেদ।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ