শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বাংলাদেশি গৃহকর্মীদের বেতন দ্বিগুণ হচ্ছে সৌদি আরবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ থেকে সৌদি আরবে যে সব গৃহকর্মী গিয়েছেন তাদের বেতন ভাতা দ্বিগুণ করা হচ্ছে।

বিষয়টি জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। শনিবার (২৫ আগস্ট ২০১৮) তিনি এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি গৃহকর্মীদের সৌদিতে ন্যূনতম মাসিক বেতন ১৬ হাজার টাকা। ইতোমধ্যে তাদের বেতন দ্বিগুণ করতে দূতাবাসের মাধ্যমে সৌদি সরকারের কাছে অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। শিগগিরই গৃহকর্মীদের বেতন দ্বিগুণ হবে।

জানা গেছে, বর্তমানে সৌদি আরবে সাত লাখেরও বেশি গৃহকর্মী কর্মরত রয়েছে। তারা ন্যূনতম ১৬ হাজার টাকা বেতন পাচ্ছেন।

তবে গৃহভেদে গৃহকর্মীর বেতন ৩০ হাজার টাকাও আছে। জীবনযাত্রার সার্বিক দিক বিবেচনা করে ন্যূনতম বেতন দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে ঢাকা থেকে রিয়াদে গৃহকর্মী নেয়ার ব্যাপারে সৌদির বেসরকারি এজেন্সির সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

ফলে ৬০ হাজারেরও বেশি নারী গৃহকর্মীর জন্য সৌদি আরবের দুয়ার খুলে যায়। চুক্তিতে উল্লেখ করা হয়, গৃহকর্মীদের সর্বোচ্চ বেতন ১২০০ রিয়াল (বাংলাদেশি টাকায় ২৬ হাজার) ও সর্বনিম্ন ১০০০ রিয়াল (২২ হাজার)।

এর ব্যত্যয় হতে পারবে না। তবে নারী গৃহকর্মীদের অনেকের অভিযোগ, ৮০০ রিয়ালের (১৭ হাজার) বেশি তাদের বেতন দেয়া হয় না।

সূত্র: এসপিএ

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ