শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

এমন দেশ, যেখানে গোস্তের কেজি ২৬৭২ আর আলু ৫৬২ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এক কিলোগ্রাম আলুর দাম ৫৬২ টাকা। এক কিলোগ্রাম চাল ৭০২ টাকা। প্রতি কেজি গাজর ৮৪৩ টাকা।

পনির ২১০৯ টাকা আর প্রতি কেজি মাংস ২৬৭২ টাকা। বাংলাদেশের বাজারে গেলে এমন আজব আকাশছোঁয়া দামের মুখোমুখি হতে হবে না আপনাকে। কিন্তু ভেনেজুয়েলার বাসিন্দাদের পড়তে হচ্ছে এমনই পরিস্থিতিতে।

সেদেশে মুদ্রাস্ফীতির ভয়াবহ রাক্ষুসে থাবায় চরম দুরবস্থা সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনযাপনে। বাংলাদেশি টাকায় এখন এমনই দাম এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের।

ভেনেজুয়েলার মুদ্রা বলিভার। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে একটা মুরগির দাম দেড় কোটি বলিভারে পৌঁছে গিয়েছে!

লাতিন আমেরিকার এই দেশে দেখা দিয়েছে তীব্র আর্থিক মন্দা। আইএমএফ (ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড)-এর হিসেব অনুযায়ী, এ বছর সেদেশের মুদ্রাস্ফীতির হার দশ লাখ শতাংশ বৃদ্ধি পাবে।

কাজেই নলা যায়, পরিস্থিতি খুব ঘোরতর। গত সোমবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাই মুদ্রাস্ফীতির মোকাবিলায় নতুন নোট বাজারে এনেছেন। ঘোষণা করেছেন নতুন অর্থনীতি।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ