শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

পুলিশের ধাওয়া: বাসচাপায় সিএনজি, নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীতে শ্যামলী পরিবাহনের একটি বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার ৬ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত হয়েছেন দুই নারী ও চার পুরুষ।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রথমে তিনজনের খবর নিশ্চিত হওয়া গেলেও পরে তা বেড়ে ৬ জনে দাঁড়ায়। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের একটি সিএনজিচালিত অটোরিকশাকে মহাসড়কের ভাঙ্গাতাকিয়া এলাকায় পুলিশ ধাওয়া করলে গ্রামীণ সড়কে প্রবেশ করতে অটোরিকশাটি মোড় নিলে উল্টোদিক থেকে আসা শ্যামলী পরিবহনের বাস চাপা দেয়। এতে ৬ জন নিহত হন।

ফেনী মডেল থানার পরিদর্শক রাশেদ খান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, লেমুয়ার ভাঙ্গাতাকিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ৬ জন নিহত হয়েছেন।

আরো পড়ুন– সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ