বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক 

জনগণ ভোট না দিলে আফসোস নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,‘জনগণ খুশি থাকলে, তারা ভোট দিলে, আবারও ক্ষমতায় আসবো। ভোট না দিলে আফসোস নেই। দেশের মানুষের জন্য কাজ করছি।’

বুধবার (২২ আগস্ট) গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময়েরর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়ন চিত্র যার যার এলাকায় গিয়ে মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের সুখ-সমৃদ্ধির জন্য কাজ করার চেষ্টা করছি। শোক ও ব্যথা বুকে নিয়ে শোকের মাসেও সবার জন্য ঈদআনন্দ শান্তিপূর্ণ করতে কাজ করছি।’

এর আগে তিনি গণভবনে দলীয় নেতাকর্মী, রাজনীতিবিদ, সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উপস্থিত নেতাকর্মীদের এলাকায় যাওয়ার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখনে থেকে স্লোগান না দিয়ে এলাকায় যান। আমরা কী কী কাজ করেছি জনগণকে তো তা জানাতে হবে। জনগণ যদি ভোট দেয় তাহলে আমরা ক্ষমতায় যাবো। তারা খুশি হলে ভোট দেবে, না দিলে নেই। কোনও অসুবিধা নাই।’

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সরকার প্রধান বলেন, ‘ঈদ সবার জন্য আনন্দ ও খুশি বয়ে আনুক। আমরা সব শোক-ব্যথা বুকে নিয়েও জনগণের আনন্দ উৎসব যাতে থাকে তার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। ঈদ যাতে নির্বিঘ্ন হয় তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী অক্লান্ত পরিশ্রম করছে ।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। দেশের মানুষ যেন ভালো থাকে, তাদের যেন উন্নতি হয়, সুন্দর জীবন পায়, শিক্ষা চিকিৎসা বাসস্থান পায়।’

জাতির পিতাসহ ১৫ আগস্টের শহীদদের জন্য দোয়া কামনা করে শেখ হাসিনা বলেন, ‘১৫ আগস্ট আমরা মা-বাবা ভাই বোন সবাইকে হারিয়েছি। আমরা দুটি বোন বেঁচে আছি। আপনারা ১৫ আগস্ট ও ২১ আগস্টের শহীদের প্রতি দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন।’

প্রধানমন্ত্রী এসময় কারও কোনও অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট স্থানে জমা দেওয়ার আহ্বান জানান। এগুলো দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরেএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ