রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৫ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

মানুষকে নিরাপদে ঘরে ফেরাতে ব্যর্থ ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদযাত্রায় সড়কে মানুষকে নিরাপদে ঘরে ফেরাতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে চরম দুর্ভোগে বাড়ি ফিরছেন ঘরমুখীরা। কিন্তু এতে ওবায়দুল কাদের কোনো মাথা ব্যথা নেই। তিনি শুধু বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে কুৎসা রটনায় ব্যস্ত।

বিএনপির এই নেতা বলেন, ‘সড়কে লাশের সংখ্যা বেড়ে চলেছে। গতকালও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৮জন। গুরুতর আহত হয়েছেন শতাধিক।’

সড়কের বেহাল অবস্থা ও সড়ক মন্ত্রণালয়ের অব্যবস্থপনাই এসব দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ওবায়দুল কাদের কয়েকদিন আগে বলেছিলেন এবারের ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক। কিন্তু আমরা দেখছি প্রতিবারের মতো এবারের ঈদযাত্রাও হয়েছে দুর্বিসহ বেদনাদায়ক। ঈদের আনন্দের পরিবর্তে শোকের মাতম চলছে অনেক বাড়িতে।’

এ সময় বিএনপির পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সুস্থতা কামনা করেন রিজভী।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ