সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুসলিমদের যারা সন্ত্রাসী বলে তারাই প্রকৃতপক্ষে সন্ত্রাসী: মাওলানা আরশাদ মাদানী সৌদিতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ১৫ লাখ রিয়াল পুরস্কার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের স্বাগত আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই

রাজশাহীতে মাদকের প্রতিবাদ করায় প্রাণ হারালো যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশজুড়ে অব্যাহত মাদকবিরোধী অভিযানের মধ্যে রাজশাহীতে মাদক সেবনের প্রতিবাদ করায় আবদুর রাজ্জাক (৩০)নামের যুবককে পিটিয়ে জখম করা হয়।

শুক্রবার সকালে চিকিৎসাধিন অবস্থায় রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর আগে যারা তাকে পিটিয়ে জখম করেছিল তাদের নাম জানিয়ে গেছে বলে জানান চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবির।

নিহত আবদুর রাজ্জাক শিরোইল কলোনির হাজরা পুকুর এলাকার ইসলামের ছেলে। রাজ্জাক ভাংড়ির ব্যবসা করতেন। নিহত রাজ্জাকের ছোট ভাই শাহিন জানান, গত ৬ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে চা খাওয়ার জন্য তার ভাই রাজ্জাককে ডেকে নিয়ে যাওয়া হয়।

একই এলাকার মানিক খায়রুল সুমন জ্যাকি মোহন রাসেল ও মাসুম। পরে তারা কলোনির হাজরা পুকুর এলাকায় জিয়াই পাইপ ও রড দিয়ে পিঠিয়ে জখ করে ফেলে রেখে যায়।

খবর পেয়ে টহল পুলিশ গিয়ে আবদুর রাজ্জাকে উদ্ধার করে রামেক হাসপাতালের ৮নম্বর ওয়ার্ডে ভর্তি করে। শাহিন বলেন, রাজ্জাক যাদের নাম বলেছে তারা এলাকায় মাদকসেবন করেন। প্রতিদিন তারা এলাকায় মাদকের আসর বসাতো। রাজ্জাক এলাকায় এ ধরণের মাদক সেবনের আসর বসাতে নিষেধ করে।

আবারো আসর বসালে র‌্যাবকে খবর দেওয়ার হুমকি দেয়। এর জের ধরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয় বলে দাবি করেন শাহিন।

ওসি হুমায়ুন কবির বলেন, আবদুর রাজ্জাক মারা যাওয়ার আগে আটজনের নাম বলে গেছে। তারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। এ নিয়ে আগেই থানায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হবে বলে জানান ওসি।

এটি/আওয়ার ইসলাম

বাড়ছে সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ