শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ইংল্যান্ডে মুসলিম যাত্রীর কাছে ক্ষমা চাইল বাস কোম্পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইংল্যান্ডের ব্রিস্টল শহরের পাবলিক বাসের ড্রাইভার এক মুসলিম যাত্রীকে নিকাব খোলার কথা বলে ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চেয়েছে বাস কোম্পানি। সম্প্রতি সাবেক ব্রিটিশ ফরেন সেক্রেটারি বরিস জনসন মুসলিম নারীদের নিকাব নিয়ে আপক্তিকর কথা বলার পর ব্রিস্টলের বাস ড্রাইভারের এই আচরণে ব্রিটিশ মুসলিম কমিউনিটির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বরিস জনসনকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন ব্রিটিশ রাজনীতিবিদরা।

এদিকে পরিস্থিতি আরো ঘোলাটে হওয়ার আগেই ব্রিস্টলের এই বাস কোম্পানি ওই মহিলার কাছে দুঃখ প্রকাশ করেছে।

জানা যায়, মুসলিম মহিলা তার দুই মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে ইস্টন থেকে বিস্ট্রল সিটি সেন্টারে যাচ্ছিলেন। এ সময় বাসের ড্রাইভার ‘এই পৃথিবী বড়ই বিপদজ্জনক’ বলে তাকে নেকাব খুলতে বলেন। ওই নারী ব্রিস্টল লাইভকে বলেন, ওই ড্রাইভার এমনভাবে অপমান করতে থাকেন, যেন আমি একজন সন্ত্রাসী। আমি ভীত হয়ে পড়ি। মানুষের সামনে আমাকে অপমানিত হতে হয়েছে।

ব্রিস্টল লাইভে কথা বলার পরই টনক নড়ে বাস কোম্পানির। তারা বাসযাত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করে বলে, ড্রাইভার ডিসিপ্লিন ভঙ্গ করেছেন। এটি তার ব্যক্তিগত মতামত হতে পারে। এটি কখনো গ্রহযোগ্য হতে পারে না।

অারও পড়ুন: মুসলিম হওয়ায় বাসা ভাড়া পাচ্ছেন না ভারতীয় তরুণী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ