শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

মুসলিম হওয়ায় বাসা ভাড়া পাচ্ছেন না ভারতীয় তরুণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিশাত রিমা লস্কর। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুরের মেধাবী ছাত্রী তিনি। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ভর্তি হয়েছেন। কিন্তু কলকাতা শহরে বাড়ি ভাড়া খুঁজতে গিয়ে বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই মুসলিম তরুণী। মুসলিম বলে তাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না বলে অভিযোগ। খবর আনন্দবাজার-এর।

ভারতের স্বাধীনতা দিবসের আগে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে রুম দেয়ার প্রক্রিয়া শুরু হবে না। তাই, আপাতত পেয়িংগেস্ট হিসেবে থাকতে চেয়েছিলেন নিশাত।

নিশাতের বাবা ইকতিয়ার লস্কর বলেন, অনলাইন থেকে বাড়ির সন্ধান পেয়ে সুলেখা এলাকায় এক বাড়িতে যাই।পরদিন মেয়েকে নিয়ে আসব বলে সব কথা পাকা করে আসি। কিন্তু রাতেই ফোন করে ওই গৃহকর্ত্রী মুসলিম কি-না জেনে বাড়ি ভাড়া দেবেন না বলে ফোন রেখে দেয়।

তার অভিযোগ, একইরকম ব্যবহার যাদবপুরের সব এলাকা থেকে পেয়েছেন তিনি। প্রসঙ্গত, এর আগেও অনেক মুসলিম পরিবার কলকাতায় ঘর ভাড়া পেতে এমন সমস্যায় পড়েছেন। আনন্দবাজার।

রোহিঙ্গা পরিণতির দিকে যাচ্ছে কি আসামের ৪০ লাখ মুসলিম?

[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি।  এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ