সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ফেসবুকে ভুয়া খবর চিনবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে ভুয়া খবর ও গুজব ছড়ানোর প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন ধরনের অফার এমনকি ব্লাক মেইল করা হচ্ছে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে।

ভুয়া খবরের শিরোনামে পাঠককে চমকে দিতে অবাস্তব কথাবার্তা লেখা হয়ে থাকে। শেষে দাঁড়ির বদলে একটি বিস্ময়সূচক চিহ্ন দেওয়া হয়ে থাকে।

সন্দেহজনক ইউআরএল অর্থাৎ ওয়েবসাইটের ঠিকানা দেখলে মূল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা করা উচিত।
যে সূত্রে খবরটি আসছে সেটি কতটা নির্ভরযোগ্য তা যাচাই করা জরুরি।

ভুয়া খবর ছড়ানো ওয়েবসাইটগুলোতে বানান ভুল থাকে, খবরের ফরম্যাটে গণ্ডগোল থাকে। ভুয়া খবরে ব্যবহৃত ছবি বা ভিডিওতে অনেক কারসাজি করা থাকে। সন্দেহ হলে যাচাই করা উচিত।

ভুয়া খবরগুলোতে অনেক সময় ঘটনার দিনক্ষণে পরিষ্কার অসঙ্গতি চোখে পড়ে। লেখকের পরিচয় যাচাই করা উচিত। নাম ছাড়া লেখা কোনো সংবাদ নিয়ে সন্দিহান হতে হবে।

অন্য কোনো সংবাদমাধ্যমে সে খবর প্রকাশিত না হলে সেটি ভুয়া হওয়ার সম্ভাবনা প্রবল। খবর আসল নাকি কৌতুক সেটা বিবেচনা করা উচিত। সূত্রটি কৌতুকপূর্ণ খবর ছড়ায় কিনা তা পরীক্ষা করুন।

কোনো খবর পড়ার পর চিন্তা করুন। বিশ্বাসযোগ্য মনে হলেই শুধু শেয়ার করবেন, না হলে নয়।

আরও পড়ুন: গুগল টেকনিকে গুজব ঠেকাবেন যেভাবে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ