বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর

ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে রাবি শিক্ষার্থী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ওই শিক্ষার্থীর ফেসবুক প্রোফাইলে সংশ্লিষ্ট কোনো স্ট্যাটাস বা মন্তব্য পাওয়া যায়নি।

সোমবার রাতে আটকের পর মঙ্গলবার সকালে তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পবা থানা পুলিশ।

গ্রেফতারকৃত মাহাবুব আলম বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তিনি কাঁঠালপাড়া এলাকার আলতাব হোসেনের ছেলে।

এ বিষয়ে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে পারিলা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মিনারুল ইসলাম সোমবার রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মাহাবুবের বিরুদ্ধে থানায় মামলা করেন।

পরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মাহবুব তার নিজ ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন।’

বিভাগের সভাপতি ড. খন্দকার এনামুল হক বলেন, আমি এ বিষয়ে জানি না। এমন কোনো তথ্য আমার কাছে নেই। তাছাড়া ওই শিক্ষার্থীর পরিবার থেকেও আমাদের অবগত করা হয়নি। অন্যদিকে গ্রেফতারের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানও অবগত নন বলে জানান।

আরও পড়ুন: সৌদির সন্ত্রাসবিরোধী সংস্থা বন্ধের ঘোষণা মাহাথির সরকারের

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ