শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সড়কে যে অরাজকতা চলছে, সেটি পুলিশ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করছে। ধৈর্য থাকা মানে এই নয় যে, যা চলছে তা শুধু দেখেই যাব। সেটি ভেঙে গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

রোববার (৫ আগস্ট) গুলিস্তানে জিরো পয়েন্টে বেলা সাড়ে ১২টার দিকে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘যা ঘটেনি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। একজন অভিনেত্রী কীভাবে অভিনয় করেছেন, কেঁদেছেন তা সবাই দেখেছেন। মূলত তার উদ্দেশ্য ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো।’

মন্ত্রী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের দাবি সম্পর্কে জানতে চেয়েছি। অথচ তারা কিছু বলতে পারে না। ৯ দফার সবগুলোই পূরণ করা হয়েছে।

সড়ক পরিবহন আইনটি আগামীকাল (সোমবার ৬ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে উঠবে এবং রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের সামনে আন্ডারপাস তৈরিতে এরইমধ্যে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: শাহবাগসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের অবস্থান

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ