শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

অডিও ফাঁসের ঘটনায় আমীর খসরুর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অডিও ফাঁসের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা।

গতকাল শনিবার রাতে আইসিটি আইনে এ মামলাটি দায়ের করা হয়।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলার মধ্যে এ সংশ্লিষ্ট একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে বিএনপির এ নেতা শিক্ষার্থীদের নির্দেশ দিচ্ছেন আন্দোলনে নামার।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গতকাল শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে (আইসিটি) এই মামলাটি করেন বলে জানা গেছে।

অডিও বার্তায় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে লোক নামিয়ে  নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়েছে জানিয়ে মামলা করেন ওই ছাত্রলীগ নেতা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে বলেন, ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্ঘাতী কার্যে জড়িত থাকা ও উসকানি দেওয়ার অভিযোগে এ মামলা হয়েছে।

গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলার বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়। এরপরও শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে।

তবে অডিওটির ব্যাপারে বিএনপি নেতা এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

বিএনপি নেতা আমীর খসরু চৌধুরীর অডিও ফাঁস

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ