রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

‘রাজনীতিবিদদের এখন সম্মান নেই, তাই নিজেকে সৈনিক পরিচয় দেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রাজনীতিবিদদের এখন কোনো সম্মান নেই, ঘৃণার চোখে দেখে। সেজন্য নিজেকে সৈনিক পরিচয় দেই।

তিনি বলেন, বর্তমান সংসদে ১৫৪ জন এমপি বিনা ভোটে নির্বাচিত, তাদের রাজনীতিবিদ বলিইবা কি করে।

সরকারকে আহ্বান জানিয়েছে তিনি বলেন, পরিবহন মালিকদের কাছে আজ আমরা জিম্মি। বাস চলুক আর না চলুক, সরকারকে অনুরোধ করব তাদের সঙ্গে কোনো আপস করবেন না।

শনিবার সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে জাতীয় আইনজীবী ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, মন্ত্রী শাজাহান খানের একটি হাসি গোটা দেশকে অস্থিতিশীল করে তুলেছে। তারা আজ মানুষ মরলে হাসে। তাদের কাছে মানুষের কোনো মূল্য নেই।

সম্মেলনে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট বাসেত মজুমদার, অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, পরিমল কুমার বিশ্বাস, অ্যাডভোকেট ইয়াহিয়, গিয়াস উদ্দিন ও ফরিদ উদ্দিন আহমেদ বক্তব্য দেন।

বিএনপি নেতা আমীর খসরু চৌধুরীর অডিও ফাঁস

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ