বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব ইরানকে মধ্যপ্রাচ্যে হামলা বন্ধ করার আহ্বান নিরাপত্তা পরিষদের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন আহমদ আযম খান ৫ আগস্ট ও ১৬ জুলাই রেখে জাতীয় দিবস তালিকার পরিপত্র জারি স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে সারা দেশে ট্রাফিক সপ্তাহ’র ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়ে কাল থেকে সারাদেশে ট্রাফিক সপ্তাহ পালনের ঘোষণা দিয়েছে ডিএমপি পুলিশ।

শনিবার (৪ আগস্ট) ঢাকা মহানগর পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া এ ঘোষণা দেন।

তিনি বলেন, রোববার থেকে সারাদেশে ট্রাফিক সপ্তাহ পালিত হবে। এতে ফিটনেসবিহীন গাড়ি বা লাইসেন্স ছাড়া গাড়ি এবং আইন অমান্যকারী সবাইকে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা যে উদ্দেশ্যে আন্দোলনে নেমেছেন তা অত্যন্ত মহৎ। আমরা এসবের সঙ্গে একমত। কিন্তু নানা সমস্যা থাকার কারণে সড়কে এসব বাস্তবায়ন করা যায়নি। তবে ভবিষ্যতে আমরা এসব বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।

তিনি বলেন, এই আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ারও চেষ্টা হচ্ছে। বিভিন্ন জায়গায় ছাত্রদের পোশাক পরে ভিন্ন কেউ মাঠে নামছে। আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য একটি গোষ্ঠী উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে। এটা চলতে দেওয়া হবে না।

নিরাপদ সড়কসহ ৯ দফা দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আন্দোলনসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলন করে ডিএমপি।

জরিমানার আইন রেখে ডেনমার্কে নেকাব নিষিদ্ধ
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যেসব আলেম
রাস্তা চলার সুন্নাত ও আদবসমূহ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ