সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জেনে নিন, গুগলের অজানা ১০ অ্যাপ সম্পর্কে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান সময়টা সবাই সব কিছুতেই অ্যাপ নির্ভর হয়ে গিয়েছে। কারণ স্মার্টফোন ব্যবহারকারী মানেই নানা ধরনের অ্যাপের ব্যবহার। গুগলের জিমেইল কিংবা ইউটিউব অ্যাপগুলো ব্যবহার করেন না, এরকম স্মার্টফোন ব্যবহারকারী খুঁজে পাওয়া যাবে না! কিন্তু জনপ্রিয় এই অ্যাপগুলোর বাইরেও গুগলের এমন কতগুলো অ্যাপ আছে যেগুলো আমরা অনেকেই ব্যবহার করি না। বা এই অ্যাপগুলোর ব্যবহার সম্পর্কে জানিনা। গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে জেনেনিন গুগলের এমনই কিছু অজানা অ্যাপের তথ্য! নিচে তেমনই কিছু অ্যাপের নাম ও তথ্য দেওয়া হলো। পছন্দ হলে ডাউনলোড করে নিতে পারেন গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে।

১.ডাটালি : এই অ্যাপটি ডাটা শেষ হয়ে যাওয়ার আগেই আপনাকে জানিয়ে দেবে। আপনার ফোনের ডাটা ইউসেজ মনিটর করার জন্য ডাটালি অ্যাপটি খুবই কাজের অ্যাপ।

২.গুগল ক্লাসরুম : নিজেদের হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট আপডেট করা যায় এই অ্যাপে। ফলে যেখানেই থাকুন না কেনো পথে বসেই আপডেট করতে পারবেন কোনো এ্যাসাইনমেন্ট। বলতে পারেন শিক্ষক ও ছাত্রদের মধ্যে যোগসূত্র স্থাপন করার কাজ করে গুগল ক্লাসরুম।

৩.ওয়ালপেপারস : অ্যান্ড্রয়েডের অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ হলো ওয়ালপেপারস। এই অ্যাপে রয়েছে অসংখ্য হাই কোয়ালিটি ওয়ালপেপার। এছাড়াও রোজ ওয়ালপেপার শাফল করা যায় এই অ্যাপের মাধ্যমে।

৪.ফটোস্ক্যান : ছবির প্রিন্ট থেকে ডিজিটাল কপি করতে পারে এই অ্যাপ। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আড়াল করা যায় ফ্লেয়ার। এছাড়াও নিজের মতো এডিট করতে পারবেন ফটোস্ক্যানের মাধ্যমে।

৫.গুগল ট্রিপস : আপনার ঘুরতে যাওয়ার সব তথ্য অফলাইনে সেভ করার সুবিধা নিয়ে এলো গুগল ট্রিপস। এছাড়াও এই অ্যাপ আপনি কোথাও ঘুরতে যাবেন সে সম্পর্কে উপদেশ দেবে।

৬.গুগল ফিট : গুগল ফিট আপনার শারীরিক অবস্থার ট্র্যাক করে। এই অ্যাপের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন আপনি কতটা হেঁটেছেন বা কতটা সাইকেল চালিয়েছেন।

৭.অপিনিয়ন রিওয়ার্ডস : খুবই কাজের এই অ্যাপ দিয়ে আপনি নিজের ফোন থেকে টাকা আয় করতে পারবেন। লোকাল গাইড হয়ে বিভিন্ন জরিপের প্রশ্নের উত্তর দিয়ে আপনি টাকা আয় করতে পারবেন। এই টাকা আপনি খরচ করতে পারবেন গুগুল প্লে স্টোর বা প্লে মুভি বা গুগুলের অন্য যেকোনও সেবায়।

৮.ফাইলস গো : এই অ্যাপ আপনাকে ফোনের মেমোরি ক্লিন রাখনে সাহায্য করে। তাছাড়া ফাইল ম্যানেজার হিসেবে অ্যাপটি বেশ কাজে দেয়।

৯.গুগল কিপ : এটি একটি মেমো লেখার অ্যাপ। এক অ্যাপে একই সাথে আপনি সেভ করতে পারবেন নোট, রিমাইন্ডার বা লিস্ট।

১০.গুগল আর্টস অ্যান্ড কালচার : টাকা খরচ করে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে গিয়ে দেখতে হবে না মোনালিসার সেই বিখ্যাত পেইন্টিং। এই অ্যাপ আপনাকে ভার্চুয়ালি নিয়ে যাবে ল্যুভর মিউজিয়ামে। শুধু ল্যুভর নয়, বিশ্ববিখ্যাত সকল মিউজিয়ামে আপনাকে ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থা করে দিবে এটি। পরিবর্তন।

আরও পড়ুন: স্মার্টফোনে চার্জ ধরে রাখার ৭ উপায়

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ