শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নারায়ণগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীকে পিটিয়ে পুলিশে দিল শ্রমিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে এক স্কুলছাত্রসহ চার কিশোরকে মারধরের পর পুলিশে দিয়েছে পরিবহন শ্রমিকরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভে নামলে কিছুক্ষণ পর একদল পরিবহন শ্রমিক এলাকায় কয়েকজন কিশোরের ওপর চড়াও হয়। তাদের মারধর করে পুলিশে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুস সাত্তার বলেন, পরিবহন শ্রমিকরা চার কিশোরকে থানায় দিয়েছে। তাদের মধ্যে একজন রায়েরবাগ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

জানা যায়, শিক্ষার্থীদের আন্দোলনে গাড়ি ভাংচুরের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ-মৌচাক এলাকার পরিবহন শ্রমিকরা সকাল থেকে অবরোধ করে। তারা স্কুলব্যাগ ও ইউনিফর্ম পরা ছেলেদের দেখলেই হয়রানি করছে।

রোববার জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় ঢাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তিন দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে আসছে।  ইতোমধ্যেই শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বেশি কিছু প্রস্তাব জানিয়েছে।

এগুলোর ব্যপারে সরকারের তরফ থেকে আইন পাশের আশ্বাস পেলেই শিক্ষার্থীরা রাস্তা ছাড়বেন বলে জানা গেছে।

গাড়ি নেই রাস্তায় ঢাকাবাসীর ভোগান্তি চরমে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ