শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মতিঝিল-মিরপুরে শিক্ষার্থীদের অবরোধে স্থবির অনেক এলাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মতিঝিল ও মিরপুরে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, মতিঝিল শাপলা চত্বরে নটরডেম কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।

পাঁচ শতাধিক শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করায় যান চলাচল বন্ধ রয়েছে। অপরদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, সনি সিনেমা হলের সামনে বেশ কিছু শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

তবে সেখানে কোন ধরনের ভাঙচুর বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। কিছু সময় শিক্ষার্থীরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এদিকে রামপুরা সড়কেও শিক্ষার্থীদের অবস্থানের খবর পাওয়া গেছে। ফলে রামপুরা-নতুন বাজার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মধ্যবাড্ডায় গুলশান কমার্স কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে।

এছাড়া শ্যামলীর শিশু মেলার সামনে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করায় শ্যামলী-আগারগাঁও লিংক রোডের উভয় পাশে তীব্র জানজটের সৃষ্টি হয়েছে।

নৌমন্ত্রীর পদত্যাগ দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ