শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

বীরকন্যা আহেদ তামিমির মুক্তিতে খুশির জোয়ার ফিলিস্তিনে (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ফিলিস্তিনি বীরকন্যা আহেদ তামিমি রোববার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। অধিকৃত পশ্চিমতীরে দখলদার ইসরাইলি সেনাদের চড়থাপ্পড় ও লাথি দেয়ার অভিযোগে গত বছর তাকে আটক করা হয়েছিল।

ফিলিস্তিনের পশ্চিমতীরে আহেদ তামিমির গ্রাম নবি সালেহে তার পরিবারের সদস্যদের ওপর বিনাকারণে হামলার ঘটনায় ক্ষুব্ধ তামিমি দুই সেনাসদস্যের ওপর চড়াও হন।

তিনি সেনাদের চড় ও লাথি দেন। এ ঘটনার ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেলে প্রশংসা পেয়েছেন।

ইসরাইলের এক কারা মুখপাত্র বলেন, শ্যারন কারাগার থেকে তামিমি মুক্তি পেয়েছে। সে পশ্চিমতীরে তার গ্রামের পথে রয়েছে।

গত বছরের ১৯ ডিসেম্বর তাকে আটক করা হয়েছিল। এ ঘটনায় তামিমির মা নারিমান এবং তার চাচাতো বোন নাওরকেও আটক করা হয়।

এর আগে আহেদের বাবা বাসেম আল তামিমি বলেন, তার মেয়ে ১৯ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তার মুক্তির দিন এগিয়ে আনা হয়েছে।

বিশেষ মূল্যায়নে ইসরাইলি কারা কর্তৃপক্ষ কারা মেয়াদ কমিয়ে আনতে পারেন। গত মার্চে দেশটির সামরিক আদালত তাকে আট মাসের সাজা দিয়েছেন।

ফিলিস্তিনিরা জানিয়েছেন, সাড়ে ছয় হাজারের বেশি ফিলিস্তিনি ইসরাইলের কারাগারে আটক রয়েছেন। যাদের মধ্যে সাড়ে তিনশর বেশি শিশু।

বিচারের সময় কাঠগড়ায় দাঁড়িয়ে এ সাহসী কিশোরী বলেছিল, আমিই হানাদার সেনাদের চড়িয়েছি, লাথি দিয়েছি। তখন সে জানায়, অবৈধ দখলদারদের অধীনে কোনো ন্যায়বিচার হতে পারে না।

এর পর ইসরাইলি আদালত আহেদকে আট মাসের কারাদণ্ড ও ১৪০০ ডলার জরিমানা করেছিল।

ইসরাইলি আইনজীবী লাস্কি আইনি প্রক্রিয়াকে প্রহসন আখ্যা দিয়ে জানিয়েছিল, আহেদের মতো অন্য ফিলিস্তিনি তরুণদের প্রতিবাদ ও প্রতিরোধ থেকে দূরে রাখতেই তাকে এমন শাস্তি দেয়া হয়েছে।

https://www.facebook.com/SkyNewsArabia/videos/2110586788991636/?t=351

সূত্র: আনাদোলু এজেন্সি, আরাবিয়া জার্নাল, স্কাই নিউজ আরাবিয়া 

পাকিস্তানকে ২০০ কোটি ডলার ঋণ দিচ্ছে চীন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ