শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

'রোহিঙ্গাদের ওপর নির্যাতনকারীদের জবাবদিহি করা দরকার'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনকারীদের জবাবদিহি করার বিষয়টি নিশ্চিত করা দরকার বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার শেষ হওয়া মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বৈশ্বিক সম্মেলনে একথা বলেন তিনি।

মাহমুদ আলী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বিতাড়িত হওয়া সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুতর জাতিগত-ধর্মীয় নিধনের ঘটনা। তাদের নিরাপদ, স্থায়ী ও সম্মানের সঙ্গে প্রত্যাবাসন নিশ্চিতের জন্য মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে অব্যাহতভাবে চাপ প্রয়োগ করতে হবে।

তিনি বলেন, মিয়ানমারের ১১ লাখ নাগরিককে আশ্রয় ও সহায়তা দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ যে অভূতপূর্ব ভূমিকা পালন করেছে, তা সত্যিকারের দয়ালু ও অন্তর্ভুক্তিমূলক স্বভাবের প্রতিফলন।

পররাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, উদার, অন্তর্ভুক্তিমূলক ও বহুত্ববাদী সামাজিক কাঠামোর ঐতিহ্য বজায় রাখার বিষয়ে বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, আমাদের সংবিধানে নিঃশর্তভাবে ধর্ম, চিন্তা ও বিবেকের স্বাধীনতার অধিকার নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার- এই স্লোগানকে ধারণ করে বর্তমান সরকার ধর্মীয় উৎসবগুলো একসঙ্গে পালনের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতা ও সহনশীলতার চেতনাকে ছড়িয়ে দিচ্ছে।

উল্লেখ্য, বিভিন্ন দেশের অনেক ধর্মীয় নেতা ও সুশীল সমাজের সদস্য এই সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যোগ দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর আমন্ত্রণে এই সম্মেলনে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী।

আরও পড়ুন: ধর্মীয় যে কোনো বিষয়ে প্রশ্ন করুন ইসলাম প্রতিদিন বিভাগে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ