মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

কয়লা কি পকেটে করে নেয়া যায়: হাফিজ উদ্দিন খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড়পুকুরিয়া কয়লা খনি থেকে দুর্নীতির মাধ্যমে কয়লা সরিয়ে ফেলার বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান হাফিজ উদ্দিন খান বলেন, ‘কয়লা কি পকেটে করে নেয়া যায়? এটাতো ট্রাকে করে দিনের পর দিন বাইরে নিতে হয়েছে। সেটা কেউ দেখল না, এটা কি বিশ্বাস করা যায়? আসলে দুর্নীতি এখন প্রকাশ্য হয়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

মঙ্গবার ডয়চে ভেলের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন খান বলেন, ‘ব্যাংকের টাকা লুট হয়, কোনো বিচার হয়না, বাংলাদেশ ব্যাংকের ভল্টের সোনার মান বদলে যায় (২২ ক্যারেট থেকে ১৮ ক্যারেট) তার নিরপেক্ষ তদন্ত হয়না, কোনো বড় দুর্নীতিবাজ শাস্তি পায়না, কিছু চুনোপুটি ধরা পড়ে মাঝে মধ্যে। এই যদি পরিস্থিতি হয় তাহলেতো দুর্নীতি অপ্রতিরোধ্য হবেই।’

তিনি আরো বলেন, ‘দুর্নীতি এতটাই বেড়ে গেছে যে এখন কয়লাও রেহাই পায়না। সিকিউরিটি, গেটপাস, নিরাপত্তা কিছুই কি ওখানে নেই? দুর্নীতির কারণে দেড়লাখ টন কয়লাও গেল৷ আর ৫৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার পাওয়ার স্টেশনও কয়লার অভাবে বন্ধ হয়ে গেল।’

আরও পড়ুন: বড়পুকুরিয়ায় ২০০ কোটি টাকার কয়লা গায়েব: দুদক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ