সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮


বিশ্বের সবচেয়ে দামি ১০ স্মার্টফোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনে অপরিহার্য অংশ হয়ে গেছে। তবে অনেকে স্মার্টফেনের ক্ষেত্রেও আভিজাত্যের বিষয়টি মাথায় রাখেন। প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী কোম্পানিগুলোও চাহিদা অনুযায়ী বিভিন্ন দামের স্মার্টফোন বাজারে ছাড়ে। প্রযুক্তি বাজারে যে স্মার্টফোনগুলো পাওয়া যায়, সেগুলোর দাম কেমন হতে পারে কিংবা তার ফিচারগুলো কেমন এ নিয়ে অনেকের আগ্রহও থাকে ব্যাপক।

‘গ্যাজেটস নাউ’ বিশ্বের সবচেয়ে দামি ১০টি ফোনের ফিচার ও সেগুলোর মূল্য নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এই ফোনগুলোর মূল্য প্রযুক্তি বাজারে আলোড়ন তৈরি করা ‘আইফোন ১০’র চেয়েও বেশি।

দ্য ডায়মন্ড ক্রিপ্টোদ্য ডায়মন্ড ক্রিপ্টো: ডায়মন্ড ক্রিপ্টো বিশ্বের দামি ফোনগুলোর মধ্যে অন্যতম। এ স্মার্টফোনটি তৈরি করা হয়েছে যারা নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন তাদের জন্য। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম ‘উইন্ডোজ সিই’ আর প্রসেসর মটোরোলা এমএক্স ২১। নিয়ন্ত্রিত ভয়েস ও এসএমএস যোগাযোগের বাইরে যারা থাকতে চান তাদের কথা মাথায় রেখে ‘দ্য ডায়মন্ড ক্রিপ্টো’ স্মার্টফোনটি তৈরি করা হয়েছে। ফোনটির মূল্য প্রায় ৯ কোটি রুপি। তবে ‘দ্য ডায়মন্ড ক্রিপ্টো’ এখন আর বাজারে পাওয়া যায় না।

ভিআইপিএন ব্ল্যাক ডায়মন্ডভিআইপিএন ব্ল্যাক ডায়মন্ড: স্মার্টফোনটির ডিজাইন ও উপাদানের কারণে এটি দামি ফোনগুলোর একটি। স্মার্টফোনটিতে রয়েছে মূল্যবান ডায়মন্ড। ভিআইপিএন ব্ল্যাক ডায়মন্ড এর বাজার মূল্য ২.০৭ কোটি রুপি। বাংলাদেশি টাকায় দাঁড়ায় আড়াই কোটি টাকা।

সাভেলি শ্যাম্পেন ডায়মন্ডসাভেলি শ্যাম্পেন ডায়মন্ড: স্মার্টফোনটি তৈরি করা হয়েছে ১৮ ক্যারেট সোনার পাত দিয়ে। এছাড়াও ফোনটিতে রয়েছে সাদা ও কনিয়াক ডায়মন্ড। স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। বাজারমূল্য প্রায় ৪০ লাখ রুপি। বাংলাদেশি টাকায় ৪৮ লাখ।

গোল্ডভিশ লি মিলিয়নগোল্ডভিশ লি মিলিয়ন: গোল্ডভিশ লি মিলিয়ন স্মার্টফোনটির ডিসপ্লেতে কোনরকম স্ক্র্যাচ পড়বে না। ফোনটির ডিসপ্লে ক্যাপাসিটি টাচ স্ক্রিনের ও ৫.৫ ইঞ্চি আয়তনের। ফোনটির অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ও প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন। ৫.২৭ লাখ রুপির ফোনটি বাংলাদেশি মুদ্রায় পড়বে প্রায় সাড়ে ৬ লাখ টাকা।