বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর

১২০ নারীকে ধর্ষণ : এ যেন আরেক বাবা রামরহিম!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এ যেন আরেক বাবা রামরহিম। নিজের আশ্রমে একাধিক নারী ভক্তকে যৌন নির্যাতন করত স্বঘোষিত ধর্মগুরু ভারতের হরিয়ানার রামরহিম। আপাতত জেলে বন্দি সে। কিন্তু সেই হরিয়ানায় খোঁজ মিলল একইরকম আরও এক পাষণ্ডের।

একজন বা দু’‌জন নয়, ১২০ জন নারীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হল হরিয়ানার ফতেহাবাদের বাবা বালকনাথ মন্দিরের প্রধান পুরোহিত বাবা অমরপুরিকে।

সোশ্যাল মিডিয়ায় সেই পুরোহিতের কুকীর্তির ভিডিও ছড়িয়ে পড়তেই গতকাল শুক্রবার তাকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, প্রত্যেকটি ভিডিও পৃথক পৃথক মহিলার। ওই পুরোহিতের কড়া শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।

ভারতীয় সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘‌আমরা মামলা রুজু করে তদন্ত শুরু করেছি। আমরা ওই পুরোহিতের বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু আপত্তিকর জিনিসও উদ্ধার করেছি।’‌

জানা গেছে, বাবা অমরপুরি নামে সেই পাষণ্ড অন্তত ১২০ জন নারীকে ধর্ষণ করেছে এবং সেগুলি ক্যামেরাবন্দি করে রাখে। এরপর মাঝেমধ্যেই ওই ভিডিওগুলির সাহায্যে সেই নারীদের ব্ল্যাকমেল করত সে। ইতিমধ্যে পুলিশ সেই ভিডিওগুলি উদ্ধার করেছে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া।

আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ