বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

হিন্দু ধর্মগুরুর ওপর বিজেপি কর্মীদের হামলা; মুসলিমদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বিশিষ্ট হিন্দু ধর্মগুরু স্বামী অগ্নিবেশ মহারাজের ওপর ঝাড়খ-ের পাকুড়ে বিজেপি যুব মোর্চার নেতাদের প্রাণঘাতী হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে মুসলিম নেতারা ও সাধারণ মুসলিম।

এ হামলার প্রতিবাদে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহা. কামরুজ্জামানের নেতৃত্বে বৃহস্পতিবার বিকালে কোলকাতাতে বিক্ষোভ করা হয়েছে।

উল্লেখ্য গত সোমবার ঝাড়খ- পাকুড়ের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন স্বামী অগ্নিবেশ। তখনই বিজেপি যুব মোর্চার নেতারা, তাকে কালো পতাকা দেখিয়ে তার বিরুদ্বে স্লোগান দিতে আরম্ভ করেন।

পরবর্তীতে এক সময় বিজেপি কর্মীরা তার ওপর শারিরিক হামলা শুরু করেন। এমনকি কিল, ঘুষি, লাথি মারতে শুরু করেন বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা স্বামী অগ্নিবেশের ধর্মনিরপেক্ষ ভাষণগুলাকে ভালো চোখে দেখেননি। তারা স্বামীজির এমন ভাষণকে হাথিয়ার করে স্বামী অগ্নিবেশকে পাকিস্তানের দালাল আখ্যা দেন।

ঘটনার পর দেশের সকল শীর্ষ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গরা স্বামী অগ্নিবেশের উপর প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানান।

এছাড়াও জমিয়তে উলামায়ে হিন্দের নেতা সাইয়েদ আরশাদ মাদানীও এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছেন। সূত্র: ডেইলি সিয়াসাত।

আরও পড়ুন- কে এই গ্রেফতারকৃত মাওলানা অারশাদ কাসেমী?

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ