বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

তুরস্কে হাজারের অধিক বাড়ি কিনেছে সৌদি নাগরিকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে বিদেশিদের বাড়ি কেনার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের ছয় মাসে তুরস্কে বিদেশিদের বাড়ি কেনার প্রবণতা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।এর মধ্যে সবেচেয় এগিয়ে আছে সৌদি আরব ও ইরাকের নাগরিকরা। চলতি বছরের ছয় মাসে এক হাজার ৮৭টি বাড়ি কিনেছে সৌদি নাগরিকরা।

তার্কিশ স্ট্যাটিসটিকস ইন্সটিটিউট (তার্কস্টেট) এর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বুধবার তার্কস্টেট এর বরাত দিয়ে েসংবাদ মাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে,  ২০১৮ সালের ছয় মাসে ইস্তাম্বুলে বিদেশিদের কাছে ফ্ল্যাট বিক্রি গত বছরের তুলনায় ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে মোট ১১ হাজার ৯৪৪টি ফ্ল্যাট কিনেছে বিদেশিরা।

১১ হাজার ৯৪৪টি ফ্ল্যাটের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ কিনেছে সৌদি আরব, ইরাক ও ইরানি নাগরিকরা। গত ছয় মাসে সৌদি নাগরিকরা কিনেছে এক হাজার ৮৭টি, ইরানিরা কিনেছে ৯৪৪, রাশিয়ানরা ৮১৫টি এবং আফগানিরা কিনেছে ৭১৯টি ফ্ল্যাট।

সূত্র: ডেইলি সাবাহ

আরও পড়ুন: প্রতিবন্ধী যুবকের মসজিদ পরিস্কার করার ভিডিও ভাইরাল (ভিডিও)

অারএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ