বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আজ প্রকাশ হবে এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী ও সব বোর্ডের চেয়ারম্যন প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করবেন।

এরপর বেলা ১টায় সচিবালয়ে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বেলা ২টা থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাবে ফল। এ বছর এইচএসসি পরীক্ষায় ১০ বোর্ডে ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। দেশের ২ হাজার ৫৪১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২ এপ্রিল শুরু হয়ে তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শেষ হয় ১৪ মে এবং ব্যবহারিক পরীক্ষা শেষ হয় ২৪ মে। প্রশ্নফাঁস রোধে এ বছর এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে প্রত্যেক পরীক্ষার্থীকে নিজ নিজ পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হয়েছে।

শিশুর হাতে মোবাইল কতটা ভয়ঙ্কর? দূর করবেন কিভাবে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ