সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কোনো লক্ষণ দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসালাম: রোহিঙ্গা সঙ্কট নিরসনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভব সব ধরনের উদ্যোগ নেওয়ার পরও মিয়ানমার কর্তৃপক্ষের গড়িমসিতে হতাশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে ‘মিট দা প্রেস’ অনুষ্ঠানে মিয়ানমার সঙ্কটের পাশাপাশি দেশের সাম্প্রতিক বিভিন্ন ঘটনার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মন্ত্রী।

তিনি বলেছেন, মিয়ানমার কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক ভঙ্গিতে কথা বলে এসেছে। কিন্তু বাস্তবে এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

তারপরও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে মিয়ানমার শিগগিরই এ সমস্যার সমাধানে সক্রিয় হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে গত অগাস্ট থেকে এ পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। এর আগে বিভিন্ন সময়ে পালিয়ে আসা চার লাখের বেশি রোহিঙ্গার ভার বাংলাদেশ বহন করে চলেছে কয়েক দশক ধরে।

আরও পড়ুন: মাওলানা কামালুদ্দীন; বার্মিজ সেনাদের তিনটি গুলি যার কেশাগ্রও স্পর্শ করতে পারেনি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ