বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ভারতে চার তলা বাড়ির উপর ভেঙে পড়ল ছয় তলা বাড়ি, নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের গ্রেটার নয়ডায় চার তলা একটি বহুতলের ওপর ছয় তলা একটি নির্মীয়মাণ বহুতল ভবন ভেঙে পড়ল । মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানায় অঅনন্দবাজার।

খবরে বলা হয়,এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, চার তলা ওই বহুতলটিতে ১৮টি পরিবার বাস করত। রাত সাড় ৮টা নাগাদ গ্রেটার নয়ডার বিসরাখ থানার শাহবেরি গ্রামের ওই ছ’তলা বহুতলের একাংশ ভেঙে পড়ে পাশের ওই বহুতলের উপর। বেশ কিছু ক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় গাজিয়াবাদ থেকে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া দল। উদ্ধারকার্যের জন্য দ্রুত জেলাশাসককে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

ইতিমধ্যেই নির্মাণকারী সংস্থার কয়েক জন কর্মীকে আটক করেছে পুলিশ। যে তিনজনের মৃত্যু হয়েছে, তাদের একজন মহিলা এবং দু’জন পুরুষ বলে এনডিআরএফ-এর তরফে জানানো হয়েছে।

তাজমহল মসজিদে বহিরাগতদের জুমার নামাজে নিষেধাজ্ঞা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ