শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

ইসির নতুন উদ্যোগ: যেসব অফিসে মিলবে হারানো পরিচয়পত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আগামী পহেলা আগস্টের থেকে দেশের ১০ আঞ্চলিক আফিসে পাওয়া যাবে হারানো জাতীয় পরিচয়পত্র। এ লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) এসব আঞ্চলিক অফিসে সার্ভার স্টেশন স্থাপন করেছে।

সূত্র জনায়, বর্তমানে শুধু ঢাকায় হারানো কার্ড প্রিন্ট দেওয়া হয়। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে হারানো জাতীয় পরিচয়পত্র উত্তোলন করতে ঢাকায় এসে হয়রানির শিকার হয়। এ করণে ইসি আঞ্চলিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে এ সিদ্ধান্ত নেই।

ঢাকায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপর থেকে চাপ কমাতে হারানো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আঞ্চলিক কার্যালয়ে ছাপানো হবে। সেক্ষেত্রে আঞ্চলিক সার্ভার স্টেশনগুলোর সঙ্গে ঢাকার হেড অফিস সরাসরি সংযোগ স্থাপন করা হবে।

যাদের জাতীয় পরিচয়পত্র হারিয়েছে বা নষ্ট হয়েছে তাদের এই পরিচয়পত্র তুলতে ঢাকায় আসতে হবে না। হারানো বা নষ্ট জাতীয় পরিচয়পত্র ১০টি আঞ্চলিক অফিসে প্রিন্ট করার ব্যবস্থা করা হবে। সেগুলো হল- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও ফরিদপুরে ইসির আঞ্চলিক কার্যালয় রয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে তাতে যাচাইয়ের দরকার পড়ে না। থানায় সাধারণ ডায়রির (জিডি) অনুলিপির সঙ্গে নির্ধারিত ফি জমা দিলেই কেন্দ্রীয় অফিস থেকে কার্ড ছাপিয়ে দেওয়া হয়।

অারও পড়ুন : জাতীয় পরিচয়পত্র হারালে বা ভুল থাকলে কী করবেন?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ