বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

সিরিয়া থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করা হবে: আসাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসবাদের মূলোৎপাটন করে গোটা সিরিয়াকে সন্ত্রাসমুক্ত করবে। দামেস্ক সফররত ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সহকারী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে রোববার এক বৈঠকে এ প্রত্যয় ব্যক্ত করেন বাশার আসাদ।

সাক্ষাতে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা শহর ও এর আশপাশের এলাকা সন্ত্রাসীগোষ্ঠীর কাছ থেকে পুনরুদ্ধারের প্রশংসা করেন জাবেরি আনসারি।

এ সময় প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়ার বেশিরভাগ এলাকা থেকে সন্ত্রাসীদের নির্মূল করার ফলে দেশটির গত সাত বছরের সহিংসতার অবসান ঘটানোর উপযুক্ত সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক দেশগুলোর নাশকতামূলক তৎপরতার কারণে তা সম্ভব হচ্ছে না।

সিরিয়ার সেনাবাহিনী সম্প্রতি জর্দান ও ইহুদিবাদী ইসরাইলের সীমান্তবর্তী দারা শহর ও এর আশপাশের এলাকা সন্ত্রাসমুক্ত করে।

২০১১ সালের মার্চ মাসে দারা শহর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে সহিংসতা শুরু হয়েছিল। গত বৃহস্পতিবার সরকারের সঙ্গে করা সন্ধি চুক্তি অনুযায়ী সন্ত্রাসীরা ওই নগরী থেকে বেরিয়ে যায় এবং সেখানে সিরিয়ার পতাকা উত্তোলন করা হয়।

রোববারের সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট ও ইরানি কর্মকর্তা দু’দেশের স্বার্থে দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অারও পড়ুন : মার্কিন বিমান হামলার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘকে সিরিয়ার চিঠি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ