শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

আপিল করেছেন নওয়াজ ও মরিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অ্যাভেনফিল্ড নিয়ে মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাই অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ সফদার। সোমবার এ আপিল করা হয়েছে।

জবাবদিহিতা বিষয়ক পাকিস্তানের আদালত গত ৬ই জুলাই অজ্ঞাত আয়ে অর্জিত সম্পত্তি অর্জনের অভিযোগে নওয়াজ শরীফকে ১০ বছরের জেল ও ৮০ লাখ পাউন্ড জরিমানা করে। মেয়ে মরিয়মকে ৭ বছরের জেল ও ২০ লাখ পাউন্ড জরিমানা করা হয়। জামাই সফদারকে এক বছরের জেল দেয়া হয়েছে। অভিযুক্তদের পক্ষে তাদের আইনজীবীরা আলাদা ৭টি আপিল করেছেন।

এর মধ্যে তিনটি আপিল করা হয়েছে নওয়াজের পক্ষে। দুটি করে আপিল করা হয়েছে মরিয়ম ও সফদারের পক্ষে। নওয়াজের পক্ষে আপিল জমা দেন এডভোকেট খাজা হারিস। এর মধ্যে একটি আপিলে অ্যাভেনফিল্ড বিষয়ক মামলার রায়কে বাতিল করার আহ্বান জানানো হয়েছে।

দ্বিতীয় আপিলে হাই কোর্ট থেকে রায় না আসা পর্যন্ত এই শাস্তি স্থগিত রাখার আবেদন করা হয়েছে। তৃতীয় আপিলে আল আজিজিয়া অ্যান্ড ফ্লাগশিপ দুর্নীতির অভিযোগ বিচারক মোহাম্মদ বশিরের আদালত থেকে ইসলামাবাদে জবাবদিহিতামুলক অন্য কোনো কোর্টে স্থানান্তর করার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন : ইসলামাবাদের আদাইলা কারাগারে নওয়াজ-মরিয়ম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ