শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

রূপপুরে দ্বিতীয় ইউনিটের পরমাণু বিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : পাবনার রূপপুরে নির্মাণাধীন পরমাণু বিদ্যুৎ প্রকল্পে প্রথম ইউনিটের কাজ এগিয়ে চলার মধ্যেই উদ্বোধন হলো দ্বিতীয় ইউনিটের কাজ।

শনিবার দুপুরে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি ইভানোভিচ বরিসভ যৌথভাবে এই কাজ উদ্বোধন করেন।

সংক্ষিপ্ত অনুষ্ঠানে একদিনে প্রধানমন্ত্রী ও বিজ্ঞান মন্ত্রী এবং অন্যদিকে রুশ উপপ্রধানমন্ত্রী ও রোসাটমের উপপরিচালক যৌথভাবে বোমাত টিপে কংক্রিট ঢালাই কাজ উদ্বোধন করেন।

রুশ উপপ্রধানমন্ত্রী ছাড়াও প্রকল্প বাস্তবায়নকারী রুশ সংস্থা রোসাটমের উপপরিচালক নিকোলাই স্পাসকি, বাংলাদেশে রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগ্নাতভ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ইসলাম, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ভূমিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শামসুর রহমান শরিফ ডিলু, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সেনা প্রধান আজিজ আহমেদ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখান।

আরও পড়ুন : বাবরি মসজিদ নিয়ে শিয়াদের চাঞ্চল্যকর বক্তব্য!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ