বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

পাকিস্তানে নির্বাচনী সভায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) এর এক নির্বাচনী সভায় বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে।

আহত হয়েছেন অন্তত ১৫০ জন। নিহতদের মধ্যে দলের নেতা ও আসন্ন সাধারণ নির্বাচনের প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানীও আছেন।

বেলুচিস্তানের মাস্টাং জেলায় নির্বাচনী প্রচারণায় মঞ্চের খুব কাছে এই বোমা হামলা হয়। এতে আগের প্রকাশিত খবরে ২৫ জন নিহত ও শতাধিক আহতের তথ্য পাওয়া গিয়েছিল।

তবে বর্তমানে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জন এ পৌঁছেছে বলে জানিয়েছেন বেলুচিস্তান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ফাইজ কাকার।

এদিকে, প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আঘা উমর বাঙ্গালজাই ডন নিউজকে জানান, সিরাজ আহত অবস্থায় কোয়েটায় নিয়ে যাওয়ার সময় মারা যান। এখন পর্যন্ত মনে হচ্ছে এটি একটি আত্মঘাতী হামলা ছিল।

প্রসঙ্গত, আগামী ২৫ জুলাই সাধারণ নির্বাচন উপলক্ষ্যে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পাড়া। ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কারণেই এই বোমা হামলা ঘটানো হয়েছে।

ক্রাউন প্রিন্স সম্পর্কে মন্তব্য করায় গ্রেফতার আরেক সৌদি আলেম
ইসরায়েলি সেনাকে অভিশাপ দেয়া এক বৃদ্ধর ছবি ভাইরাল
ইসরায়েলি সেনাকে অভিশাপ দেয়া এক বৃদ্ধর ছবি ভাইরাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ