বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

আল্লামা ইকবাল বিমানবন্দরে পৌঁছেছেন নওয়াজ ও মরিয়ম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : তিন ঘন্টা বিলম্বের পর অবশেষে মেয়েকে নিয়ে পাকিস্তানে পৌঁছেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। রাত পৌনে নয়টার দিকে তিনি লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে অবতরণ করেন।

বর্তমানে কাস্টমস এবং ইমিগ্রেশন অধিদপ্তরে নওয়াজ ও নওয়াজ কন্যা আছেন বলে জানায় পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।

তাকে গ্রেপ্তার করতে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে পুলিশ।অভ্যর্থনা জানানোর জন্য নেতাকর্মীঅপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে, কোন রকমের কর্মী সমাবেশে উপস্থিত থাকতে দেওয়া হবে না নওয়াজদেরকে। বিমানবন্দর থেকেই গ্রেফতার করে সরাসরি নিয়ে যাওয়া হবে ইসলামাবাদের আদিয়ালা জেলে।

তাদেরকে জেলে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে দেশটির জবাবদিহিতামূলক সংস্থা এনএবি এবং পাঞ্জাব প্রদেশ।

এদিকে নেতাকর্মীদের বিশাল এক মিছিল নিয়ে নওয়াজ ও মরিয়মকে সংবর্ধনা দিতে বিমানবন্দরের বাইরে অবস্থান নিয়েছেন পিএমএল-এন বর্তমান সভাপতি শাহবাজ নওয়াজ।

প্রসঙ্গত, অ্যাভেনফিল্ড ফ্ল্যাট দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের উচ্চ আদালত। আর নওয়াজকে এই কাজে সহযোগিতার জন্য সাত বছরের জেল দেওয়া হয় মরিয়ম নওয়াজকে।

আরও পড়ুন : নওয়াজ ফিরলেই নেওয়া হবে কারাগারে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ