বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানা আমবাগান, পাগলা মাজার, চেয়ারম্যান গলি ও শাহ সাহেব বাড়ি মাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ জন মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুলাই) বিকেলে তিনঘন্টা ব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

হাতিরঝিল থানা পুলিশ ও ডিএমপি’র পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে তেজগাঁও বিভাগের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিম উপস্থিত ছিলেন।

তেজগাঁও থানা শিল্প অঞ্চল জোনের সহকারি পুলিশ কমিশনার সালমান হাসান বার্তা২৪.কমকে বলেন, এই অভিযান আমাদের নিয়মিত অভিযান। এ অভিযান নিয়মিত চলবে। যতক্ষণ পযর্ন্ত হাতিরঝিল থানা মাদক ও সন্ত্রাস মুক্ত না হবে ততক্ষণ এ অভিযান অব্যাহত রাখব।

অভিযান সম্পর্কে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এডিসি হাফিজ আল ফারুক বার্তা২৪.কমকে জানান, নবগঠিত হাতিরঝিল থানা এলাকাকে মাদক-সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে। আগামী দিনগুলোতেও এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন : নেশার টাকা না পেয়ে শিশু মেয়েকে আছাড় মেরে হত্যা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ