শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জমিয়তুল ফালাহ ময়দানে দু’দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন শুরু কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. আসহাব উদ্দিন : দেশের অন্যতম বৃহৎ অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা শাখার ব্যবস্থাপনায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে আগামীকাল থেকে দু’দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন শুরু হবে। আগামীকাল শুরু হয়ে ১৩ জুলাই মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া জিরি'র মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব ও নাজিরহাট বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইদরীস-এর সভাপতিত্বে সম্মেলনে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

সম্মেলনে আলোচনা করবেন,  মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা), জামিয়া আজিজুল উলুম বাবুনগরের প্রধান মুফতী মাওলানা মুফতী মাহমুদুল হাসান, আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন, জামিয়া ইসলামিয়া পটিয়ার সম্মানিত সিনিয়র শিক্ষক আল্লামা হাফেজ ওবাইদুল্লাহ হামযা, জামিয়া বায়তুল করীম আল-ইসলামিয়া চট্টগ্রামের নির্বাহী পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী ও তরুণ বক্তা মাওলানা আবুল কালাম আযাদ প্রমুখ ওলামায়ে কেরাম।

মাহফিল পরিচালনা কমিটির মিডিয়া সমন্নয়ক মু. সগির আহমদ চৌধুরী বলেন, সম্মেলনের যাবতীয় প্রস্তুতি আমরা সম্পন্ন করছি। বৃষ্টির কারণে যাতে মুসল্লিদের কষ্ট না হয় সেজন্য পুরো মাঠ ত্রিপল দ্বারা আবৃত্ত করা হয়েছে। সম্মেলনের দাওয়াত নগরবাসী কাছে পৌঁছাতে ২দিন যাবৎ নগরীর ৪২টি ওয়ার্ড, গুরুত্বপূর্ণ মোড়সমূহ মাইকিং এবং ৪টি পিকআপ নিয়ে পুরো নগরীতে প্রচারণা চালানো হচ্ছে। ইনশাআল্লাহ এ মাহফিল ধর্মপ্রাণ মুসল্লিদের মিলন মেলায় পরিনত হবে।

আরও পড়ুন : আমার বাবাই আমার সাহিত্যের শিক্ষক ও দীক্ষাগুরু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ