শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভারত-বাংলাদেশ ভিসা প্রক্রিয়া সহজতর হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারত ও বাংলাদেশের মধ্যে দুদেশের মানুষের চলাচল সহজ করতে ভিসা প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ঢাকা সফরের সময় বিষয়টি চূড়ান্ত হবে।

আগামী ১৩ জুলাই ঢাকা সফরে আসছেন রাজনাথ সিং। তিন দিনব্যাপী তার এ সফরের সময় দুদেশের মধ্যে সম্পাদিত রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট আরও সহজ করা হবে।

সরকারি একজন কর্মকর্তা বলেন, ‘বর্তমান নিয়ম অনুযায়ী উভয় দেশ দুই বছর মেয়াদি মাল্টিপল এন্ট্রি স্টুডেন্ট ভিসা দিয়ে থাকে। এবার এটিকে বাড়িয়ে তিন বছর মেয়াদ করা হবে।’

তিনি জানান, এর আগেও রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট সহজ করা হয়েছে। এটি প্রথম সই হয় ২০০১ সালে। তবে ২০১৩ সালে এটিতে ব্যাপক পরিবর্তন আনা হয়। এরপরও এটি কয়েকবার পরিবর্তিত হয়েছে। যেমন মেডিক্যাল ভিসার ক্ষেত্রে এক বছরের মাল্টিপল ভিসা বা ৬৫ বছরের বেশি বয়সীদের পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা।

১৪ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে রাজনাথ সিং দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। একই দিন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পরদিন ১৫ জুলাই রাজনাথ সিং রাজশাহী সফর করবেন। যেখানে দুদেশের মধ্যে পুলিশ সহযোগিতা স্মারক সই হবে।

আরও পড়ুন : ভারতকে দ্বিতীয় নিকৃষ্ট দেশ আখ্যা দিলেন নোবেল বিজয়ী অমর্ত্য সেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ