শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কোটা আন্দোলনে যুক্তরাষ্ট্রের সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা দেশ গঠনের মৌলিক নীতির বিরোধী বলে মন্তব্য করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। এছাড়া সুষ্ঠু গণতান্ত্রিক চর্চায় পাশে থাকার ঘোষণাও দিয়েছে তারা। সোমবার দূতাবাসের নিজস্ব ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা - যারা বাংলাদেশের গর্বিত গণতন্ত্রের ভবিষ্যৎ নেতা - তাদের শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর আক্রমণ সেই সব মূলনীতির বিরোধী, যার ওপর আমাদের মতো দেশগুলো প্রতিষ্ঠিত।”

এতে আরো বলা হয়, “বাকস্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের মতো যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো যারা প্রয়োগ করছে - যুক্তরাষ্ট্রের সরকার তাদের সাথে সংহতি প্রকাশ করছে।”

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পাতার এ বিবৃতিটি বহুলোক শেয়ার করেছেন।

বাংলাদেশে সরকারি চাকরিতে কোটাপ্রথার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই ছাত্ররা বিক্ষোভ করছে।

এ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে সবধরণের কোটা বাতিল করা হবে বলে সংসদে বিবৃতি দেন। কিন্তু এর বাস্তবায়ন নিয়ে অগ্রগতি না হবার কারণ দেখিয়ে কিছুদিন আগে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

গত সপ্তাহে কোটা আন্দোলনকারীদের সমাবেশের ওপর দফায় দফায় নারকীয় হামলা চালায় সরকার দলীয় অঙ্গসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় দেশে-বিদেশে ক্ষোভ ও ঘৃণার জন্ম হয়। এর আগে জার্মান দূতাবাসও ঘটনার তীব্রতায় উদ্বেগ ও শংকা প্রকাশ করে।

আরও পড়ুন : কোটা আন্দোলন নিয়ে ভিসির বক্তব্যের বিরোধিতা সেতুমন্ত্রীর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ