বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

কারামুক্ত হলেন জামায়াতের আমির মকবুল আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামায়াত নেতা মকবুল আহমদের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাইবাছাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তিনি কারামুক্ত হন। ২০১৭ সালের ২৬ নভেম্বর তাকে কাশিমপুর কারাগারে আনা হয়।

প্রসঙ্গত, রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার সময় ২০১৭ সালের ৯ অক্টোবর রাজধানীর উত্তরার একটি বাসা থেকে জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমদসহ কয়েকজন নেতাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ মামলায় দীর্ঘ দিন কারাগারে ছিলেন মকবুল আহমদ। সম্প্রতি তিনি জামিন লাভ করলে মঙ্গলবার তিনি করামুক্ত হন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ অক্টোবর জামায়াতে ইসলামীর তৃতীয় আমির হিসেবে শপথ গ্রহণ করেন মকবুল আহমদ। জামায়াতে ইসলামীর রুকনরা গোপন ভোটের মাধ্যমে ২০১৭-২০১৮-২০১৯ কার্যকালের জন্য মকবুল আহমদকে আমির হিসেবে নির্বাচিত করেন।

এর আগে জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীকে গ্রেফতারের পর প্রায় ৬ বছরেরও বেশি সময় ধরে তিনি দলটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করছিলেন। তখন তিনি আত্মগোপনে থেকেই দল পরিচালনা করতেন।

আরও পড়ুন : জামায়াতকে কীভাবে চালাবেন নতুন আমীর মকবুল আহমাদ?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ