শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জনগণকে উপেক্ষা করে বারবার ক্ষমতায় থাকা যাবে না: যুব মজলিস নদওয়াতুল উলামার ভারপ্রাপ্ত মুহতামিম হলেন যিনি কেয়ামত পর্যন্ত হকের ওপর প্রতিষ্ঠিত থাকবে একটি দল: বায়তুল মোকাররমের খতিব মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ-নৈরাজ্য সৃষ্টিকারীদের বর্জন করুন: পীর সাহেব চরমোনাই ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান 

তাজমহল মসজিদে বহিরাগতদের জুমার নামাজে নিষেধাজ্ঞা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারতের আগ্রায় অবস্থিত ঐতিহ্যবাহী মুসলিম স্থাপনা তাজমহলসংলগ্ন চত্বরে শহরের বাইরের লোকজনের জন্য জুমার নামাজ পড়ায় নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সুপ্রিমকোর্ট। খবর ডেইলি পাকিস্তান-এর।

সুপ্রিমকোর্ট বিচারপতি একে সিক্রি ও অশোক ভূণের বেঞ্চ থেকে বলা হয়েছে, তাজমহল হলো বিশ্বের সপ্তাশ্চর্য্যরে অন্যতম। নামাজ আদায়ের জন্য আরো বেশ কিছু মসজিদ আছে। সেখানে মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন। এ বছর ২৪ শে জানুয়ারি আগ্রার অতিরিক্ত ম্যাটিস্ট্রেট একটি রায় দেন।

তাতে বলা হয়, যেসব মানুষ আগ্রার অধিবাসী নন তাদেরকে তাহমহলের চত্বরের ভিতরে অবস্থিত মসজিদে প্রবেশে অনুমতি দেয়া হবে না। তারা নিরাপত্তার কারণে ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে পারবেন না।

আদালতের এ নির্দেশনার ফলে এখন থেকে তাজমহল চত্বরের মসজিদে শুক্রবারের নামাজ পড়তে পারবেন না বহিরাগতরা।

সম্প্রতি তাজমহলের নিরাপত্তার কারণ দেখিয়ে এই মর্মে একটি নির্দেশিকা জারি করেন আগ্রার অতিরিক্ত জেলা শাসক। ওই নির্দেশিকার পরই তোলপাড় শুরু হয়।

নির্দেশিকাটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে যান তাজমহল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ ইব্রাহিম হুসেন জাইদি।

ওই মামলার রায় দিতে গিয়ে সুপ্রিমকোর্ট বলে, বহিরাগত নামাজিরা সৌধের বাইরের কোনও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন।

আরও পড়ুন : তাজমহল নিয়ে উদ্বিগ্ন ভারতের সুপ্রিম কোর্ট!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ