শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪ জুলাই থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের হজ ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই থেকে। হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী দিনে দুটি ফ্লাইটে সরকারিভাবে ৮২১ হজযাত্রী সৌদি আরব যাবেন বলে জানা গেছে। হজের শেষ ফ্লাইট ১৫ আগস্ট।

জানা যায়, এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জন হজে যাবেন।

হজ শেষে ফিরতি প্রথম ফ্লাইট ২৭ আগস্ট এবং ২৫ সেপ্টেম্বর ফিরতি শেষ ফ্লাইট আসবে।

আশকোনা হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের ভিসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে হজযাত্রীরা পবিত্র হজ পালন করতে সৌদি আরব যাবেন।

তবে ১৪ জুলাই সকালে হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও ১৩ জুলাই রাত সাড়ে ১২টার দিকে বেসরকারি একটি হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে বলে তিনি জানিয়েছেন।

মুঠোফোনে হাজীদের জন্য হজ গাইড

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ