শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোমবার সারাদেশে বিএনপির প্রতীকী অনশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামীকাল সোমবার ঢাকাসহ সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে বিএনপি।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, রাজধানীতে ওই কর্মসূচি পালনের জন্য ‘মৌখিকভাবে অনুমতি’ দিয়েছে পুলিশ।

ঢাকায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহানগর নাট্যমঞ্চে প্রতীকী কর্মসূচি পালন করবে বিএনপি।

রিজভী বলেন, ‘অনশন কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন। এ ছাড়া ২০ দলীয় জোটের নেতাদের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদেরও সংহতি প্রকাশের কথা আছে আগামীকালের অনশনে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, জাসাসের সভাপতি মামুন আহমেদ, বিএনপির সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।

আরও পড়ুন : ভারতীয় হাইকমিশনের বিরুদ্ধে বিএনপির অভিযোগ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ